সংবাদদাতা, তুফানগঞ্জ: বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কলেজ পড়ুয়ার। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার চিলাখানা-১ গ্রাম পঞ্চায়েতের তল্লিতলা নাটাবাড়ি চিলাখানা রাজ্যসড়কে।
Advertisement
পুলিস জানিয়েছে, মৃতের নাম সম্রাট দেবনাথ (২১)। তাঁর বাড়ি দিনহাটা ভাঙনির মোড় এলাকায়। বাইকে করে নাটাবাড়িতে বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিল সম্রাট। রাতে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে থাকা একটি ইলেকট্রিক
পোস্টে ধাক্কা মারে বাইকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিস জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিক্যালে পাঠানো হয়েছে।
পোস্টে ধাক্কা মারে বাইকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিস জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিক্যালে পাঠানো হয়েছে।