সংবাদদাতা, গঙ্গারামপুর: শনিবার রাতে গঙ্গারামপুর থানার শুকদেবপুর এলাকায় বালিবোঝাই ট্রাক্টরের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হল বাইক চালকের। মৃতের নাম অনিরুদ্ধ সরকার (৩০)। বাড়ি কুশমণ্ডি থানা এলাকায়।
Advertisement
গঙ্গারামপুরের একটি এটিএম থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। শুকদেবপুর হাইস্কুল এলাকায় একটি বালিবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের সামনে ধাক্কা মারে। স্থানীয়রা জখমকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়। পুলিস বাইক ও ট্রাক্টরটিকে থানায় নিয়ে যায়। এদিন পুলিস মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিস।



