Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্ঘটনায় মৃত্যু

দুর্ঘটনায় মৃত্যু
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: দিল্লিতে কাজে গিয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম গৌতম কর্মকার (৩০)। বাড়ি দেগঙ্গার বেড়াচাঁপার চারাবাগানে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দু’মাস আগে বেড়াচাঁপার এক ঠিকাদারের সঙ্গে দিল্লিতে প্যান্ডেলের কাজে গিয়েছিলেন গৌতম। বৃহস্পতিবার তাঁর জন্মদিন ছিল। সেদিন মায়ের সঙ্গে কথাও হয়েছিল। রবিবার তাঁর বাড়িতে ফেরার কথা ছিল। পাশাপাশি মাকে সরস্বতীর পুজোর আয়োজনও করতে বলেন তিনি। কিন্তু, শুক্রবার সন্ধ্যায় বাড়িতে ফোনে জানানো হয়, জ্বরে আক্রান্ত ছিলেন গৌতন। স্নান করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ