Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনায় মৃত্যু

দুর্ঘটনায় মৃত্যু
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অনুষ্ঠান দেখে বাইকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হল এক তরুণের। মৃতের নাম তাপস রায় (১৮)। বাড়ি জলপাইগুড়ির পাহাড়পুরের দক্ষিণ বড়ুয়াপাড়ায়। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অধীন কালিয়াগঞ্জ এলাকায় বন্ধুর সঙ্গে একটি অনুষ্ঠান দেখতে গিয়েছিল তাপস। সেখান থেকে ফেরার পথে কালিয়াগঞ্জ সাহেববাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারায় তাদের বাইক। দু’জনেই গুরুতর জখম হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাপস রায়কে মৃত ঘোষণা করেন।
সম্পর্কিত সংবাদ