Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনায় মৃত্যু

দুর্ঘটনায় মৃত্যু
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বর্ষশেষের রাতে জলপাইগুড়ির অসম মোড় এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সুশান্ত মালাকার (২৩)। অসম মোড় এলাকাতেই তাঁর বাড়ি। ডেকরেটরের কাজ করেন। গৌরীহাট এলাকা থেকে বাইকে বাড়ি ফিরছিলেন। 
Advertisement
একটি গাড়ি তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। এরই জেরে বাইক থেকে ছিটকে পড়েন ওই যুবক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
সম্পর্কিত সংবাদ