সংবাদদাতা, ধূপগুড়ি: কাজ সেরে বাড়ি ফেরার পথে ট্রেলারের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। পুলিস জানিয়েছে, মৃতের নাম রঞ্জিত রায়(২৩)। তাঁর বাড়ি ধূপগুড়ির কালীরহাটে। শুক্রবার গভীর রাতে হুসলুডাঙা সংলগ্ন এলাকায় একটি ট্রেলারের গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা লাগে। সেখানে লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে তাকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসত মৃত ঘোষণা করেন।



