সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মিলনপল্লি সংলগ্ন এলাকায়। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম রাজু বাওয়ালি (৩১)। তাঁর বাড়ি গাইসাল ১ গ্রাম পঞ্চায়েতের কাচনা গ্রামে। গইসাল পঞ্চায়েতের অধীন ভিআরপি (ভিলেজ রিসোর্স পার্সন) সুপারভাইজার ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজুবাবু ইসলামপুরে বাউল গানের অনুষ্ঠানে এসেছিলেন। রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। পুলিস তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।



