Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনায় মৃত্যু

দুর্ঘটনায় মৃত্যু
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। বুধবার ডালখোলা থানার পাতনোরে ৩৪ নং জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। মৃত অমিত সরকারের (২৭) বাড়ি ডালখোলা থানার বাঘপাথর গ্ৰামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল যুবক। ডালখোলার দিক থেকে দ্রুতগতিতে একটি গ্যাসের গাড়ি এসে ধাক্কা মারলে তিনি গুরুতর আহত হন। অমিতকে করণদিঘি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ মেডিক্যালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় যুবকের। ডালখোলা থানার পুলিস জানিয়েছে, গাড়িটি আটক করা হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ