সংবাদদাতা, মেদিনীপুর: শুক্রবার রাতে খড়্গপুর লোকাল থানার চাঙ্গোয়ালের কাছে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা মারল একটি বাস। বাসের হেল্পারের মৃত্যু হয়েছে। মৃতের নাম মহম্মদ শাকিব(৩১)। বাড়ি কলকাতার খিদিরপুরে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিস জানিয়েছে, ৬০নম্বর জাতীয় সড়কে বাসটি ওড়িশার দিক থেকে আসছিল। বাসে কোনও যাত্রী ছিলেন না।



