Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনা কমাতে পূর্ব বর্ধমানে আরও ৪টি ট্রাফিক পোস্ট

দুর্ঘটনা কমাতে পূর্ব বর্ধমানে আরও ৪টি ট্রাফিক পোস্ট
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: দুর্ঘটনা কমাতে পূর্ব বর্ধমান জেলায় নতুন করে আরও চারটি এলাকায় ট্রাফিক পোস্ট তৈরি করা হচ্ছে। গলসিতে হামেশাই দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় নতুন ট্রাফিক পোস্ট হওয়ায় দুর্ঘটনা কমবে বলে আধিকারিকদের দাবি। নাদনঘাটের হেমাতপুর মোড় দুর্ঘটনাপ্রবণ জোন হয়ে উঠছে। সম্প্রতি পরপর কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। ওই এলাকায় ট্রাফিক পোস্ট হচ্ছে। এছাড়া রায়নার শ্যামসুন্দর এবং জামালপুরের আঝাপুরেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে। এসপি সায়ক দাস বলেন, দুর্ঘটনা কমাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ