Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনায় জখম দুই সিভিক

দুর্ঘটনায় জখম দুই সিভিক
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: বাইকে চেপে কাজে যোগ দিতে আসার পথে দুর্ঘটনায় জখম দুই সিভিক ভলান্টিয়ার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইটাহারের গোপিনাথপুর এলাকায় চাঁচল ইটাহার রাজ্য সড়কে। জখম ইটাহার থানার দুই সিভিক ভলান্টিয়ারের নাম রেজাউল হক ও হাসান আলি। দুজনের বাড়ি ইটাহারের সুবর্ণপুর গ্রামে। এদিন ইটাহার পলিটেকনিকে পরীক্ষা চলছিল। সেখানেই নিরাপত্তার কাজে যোগ দিতে তাঁরা একটি বাইকে চেপে যাচ্ছিলেন। সেই সময় গোপীনাথপুরে রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পড়ে যান তাঁরা। জখম দুজন ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি।
Advertisement
সম্পর্কিত সংবাদ