Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনায় জখম ট্রাকের চালক

দুর্ঘটনায় জখম ট্রাকের চালক
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: মঙ্গলবার সকালে ১২ নম্বর জাতীয় সড়কের পাণ্ডুয়া হাইস্কুলের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পিছনে মিনি ট্রাক ধাক্কা মারে। এতে ট্রাকের চালক জখম হয়েছেন। তাঁকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ওই এলাকায় সাময়িক সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুলিস জানিয়েছে, লরিটি মালদহ থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। দাঁড়িয়ে থাকা গাড়িটি পালিয়ে গিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ