Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনায় জখম প্রৌঢ়, হাসপাতালে ভর্তি করলেন টোটোচালক

দুর্ঘটনায় জখম প্রৌঢ়, হাসপাতালে ভর্তি করলেন টোটোচালক
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: দুর্ঘটনায় দীর্ঘক্ষণ জখম হয়ে রাস্তায় পড়ে থাকলেও সাহায্যে এগিয়ে আসেনি কেউ। কিন্তু এক টোটো চালকের নজরে আসতেই তিনি ওই প্রৌঢ়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন। শুক্রবার সকালের ওই ঘটনা মুর্শিদাবাদের সালার রেল স্টেশন সংলগ্ন এলাকার। জখম প্রৌঢ়কে স্থানীয়রা দোলন বলেই ডাকেন। তাঁর বাড়ি সালার থানার মাখালতোড় গ্রামে। সালারের বাসিন্দা টোটোচালক রফিক শেখ বলেন, সকালে টোটো নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে গিয়েছিলাম কেউ রাস্তার পাশে পড়ে আছে। প্রায় ৪০ মিনিট পর ফেরার সময়ও পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। কাছে গিয়ে দেখি পা দিয়ে রক্ত পড়ছে। বুকে আঘাত লেগেছে। মাথা ফুলে গিয়েছে। এরপর তাঁকে টোটোয় চাপিয়ে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করি। জখম ওই প্রৌঢ় বলেন, একটি অটো তাঁকে ধাক্কা মেরে রাস্তার পাশে ফেলে দেয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ