Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনায় জখম দুজনের মৃত্যু

দুর্ঘটনায় জখম দুজনের মৃত্যু
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহের মুচিয়ায় বাইক দুর্ঘটনায় জখম দুই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন। হাসপাতাল সূত্রে খবর, তাদের নাম সানি চৌধুরী এবং বিক্রম সাহা। দু›জনের বয়স ১৮ বছর। তাঁদের বাড়ি সাহাপুরে। রবিবার জেলার সাদুল্লাপুর মহাশ্মশানে সানির শেষকৃত্য সম্পন্ন হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৫ নভেম্বর নালাগোলা রাজ্য সড়ক ধরে আইহোর দিকে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একই বাইক ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। ঘটনায় ছিটকে পড়ে তিনজন জখম হয়। একজন সুস্থ হয়ে প্রাণে বেঁচে গিয়েছেন। সানির চিকিৎসা চলছিল পুরাতন মালদহের বেসরকারি হাসপাতালে। আর বিক্রমকে চিকিৎসার জন্য বাইরের রাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল। দু›জনের মৃত্যু হয়েছে। মালদহ থানার পুলিস জানিয়েছে, ওই দিন দুর্ঘটনা ঘটেছিল। মৃত্যুর বিষয়ে খোঁজ নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ