সংবাদদাতা, মেখলিগঞ্জ: বুধবার বিকেলে মেখলিগঞ্জ ব্লকের রানিরহাট এলাকায় বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে জখম হলেন ২ জন। ঘটনায় টোটো চালক বৌদ্ধ রায় ও বাইক আরোহী রাহুল রহমান গুরুতর আঘাত পেয়েছেন। তাঁদের দু’জনকেই চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম টোটো চালকের বাড়ি গোপালেরহাট ও বাইক আরোহীর বাড়ি ডোরাডাবরি এলাকায়।



