Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনায় জখম দুই

দুর্ঘটনায় জখম দুই
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: শুক্রবার শীতলকুচি ব্লকের লালবাজার গ্রামীণ সড়কের পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় জখম হন দুজন।  স্থানীয়রা জানান, একটি ইট-বোঝাই টোটোর চাকা খুলে বাইকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর জখম হন দু’ই বাইক আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। প্রাথমিক চিকিৎসার পর তাদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিস। দুর্ঘটনাগ্রস্ত বাইক ও টোটো আটক করে থানায় নিয়ে আসে। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ