Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনায় জখম

দুর্ঘটনায় জখম
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: রবিবার শীতলকুচি সিতাই সড়কের বড়মরিচা এলাকায় পথ দুর্ঘটনায় জখম হল এক যুবক। শীতলকুচি থেকে সিতাইয়ের দিকে যাওয়ার সময় স্কুটার ও একটি ছোট চারচাকা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়দের দাবি, হঠাৎ রাস্তায় একটি গবাদিপশু এলে ছোট চারচাকা গাড়িটি ব্রেক কষে। ফলে পিছনে থাকা স্কুটার গাড়িতে ধাক্কা মারে। এতে স্কুটার চালক গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোচবিহারে নিয়ে যান ওই ছোট গাড়ির চালক। শীতলকুচি থানার পুলিস পৌঁছে স্কুটারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। শীতলকুচি থানার ওসি আন্থনি হোড়ো জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ