Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনায় জখম ২

দুর্ঘটনায় জখম ২
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: বেপরোয়া স্কুটির ধাক্কায় জখম হলেন দু’জন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বানারহাটের এলআরপি মোড়ে। দুই যুবক স্কুটি নিয়ে যাওয়ার পথে এলআরপি মোড়ে জাতীয় সড়কের পাশে এক মহিলাকে ধাক্কা মারে। গাড়ি নিয়ে পালাতে গিয়ে লক্ষ্মীপাড়া চা বাগানের এক ব্যক্তিকেও ধাক্কা মারে তারা। ঘটনায় জখম আরতী শাহ ও শিবু থাপাকে স্থানীয়রা উদ্ধার করে বানারহাট হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। বানারহাট থানার পুলিস ঘাতক গাড়ি চালকের খোঁজ চালাচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ