Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, ধৃত লরি চালক  

দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, ধৃত লরি চালক
 
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যুতে এক লরি চালককে গ্রেপ্তার করেছে খণ্ডঘোষ থানার পুলিস। ধৃতের নাম গোবিন্দ সিং। শক্তিগড় থানার স্বস্তিপল্লিতে তার বাড়ি। রবিবার সকালে সে লরি নিয়ে খণ্ডঘোষ থানায় আত্মসমর্পণ করে। লরিটি পুলিস বাজেয়াপ্ত করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ১ ডিসেম্বর সকালে  রায়না থানার জোৎসাদির বাসিন্দা আনসার আলি মল্লিক বাইকে বর্ধমান থেকে কেনাকাটা সেরে বাড়ি ফিরছিলেন। বর্ধমান–আরামবাগ রোড ধরে যাওয়ার সময় পলেমপুর ব্রিজে ওঠার মুখে একটি লরি পিছন থেকে তাঁর বাইকটিকে ধাক্কা মারে। তাতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে তাঁকে কলকাতায় রেফার করা হয়। কলকাতায় নিয়ে যাওয়ার সময় পথে তাঁর অবস্থার অবনতি হয়। পরিবারের লোকজন তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার বিষয়ে মৃতের মামাতো ভাই শেখ আলাউদ্দিন থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস ঘটনায় জড়িত লরিটির হদিশ পায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ