Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু  

দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
 
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: সোমবার সকালে এগরা থানার নেগুয়া এলাকায় বাইকের ধাক্কায় পথচারী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম অরুণকুমার দাস অধিকারী(৬৫)। তাঁর বাড়ি এগরার পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের তামলদা এলাকায়। এদিন নেগুয়া বাজারে কোনও কাজে এসেছিলেন। নেগুয়া এলাকায় রামনগর-এগরা সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির বাইক তাঁকে ধাক্কা মারে। ছিটকে পড়ে তিনি গুরুতর জখম হন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ