সংবাদদাতা,দুর্গাপুর: বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের সিটিসেন্টারে একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় জখম হয়েছেন গাড়িতে থাকা বেসরকারি হাসপাতালের এক চিকিৎসক ও মহিলা কর্মী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা তড়িঘড়ি জখম দু’জনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিস দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়।



