Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনায় আহত ২

দুর্ঘটনায় আহত ২
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর : লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম হলেন দু’জন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে কেশপুর থানার বগছুড়ি এলাকায়। জখম যুবকদের নাম দীপক দাস ও জয় পড়িয়া।‌তাঁদের বাড়ি চন্দ্রকোণা টাউন থানা এলাকায়। এদিন দুপুরে একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা মারে। চার চাকা গাড়িটি সম্পূর্ণ দুমড়ে যায়।  স্থানীয় বাসিন্দারা গাড়ি থেকে দুই যুবককে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ