সংবাদদাতা, আলিপুরদুয়ার: রবিবার থেকে ঐতিহ্যবাহী আলিপুরদুয়ার দুর্গাবাড়ির রাসমেলা শুরু হল। আলিপুরদুয়ার হাটখোলায় মেলা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। এবার দুর্গাবাড়ি রাসমেলা ৭৮ বছরে পড়ল। দুর্গাবাড়ি মন্দিরে রাধাকৃষ্ণের পুজো দিয়েই রাসমেলার সূচনা হয়েছে। এদিন রাসমেলার সূচনায় উপস্থিত ছিলেন এলাকার বর্তমান বিধায়ক সুমন কাঞ্জিলাল, প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী, পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর ও পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্তমানে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপ্ত চট্টোপাধ্যায়। এদিকে, এদিনই আলিপুরদুয়ার-১ ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের মেজবিল সর্বজনীন রাসমেলাও শুরু হয়েছে। আট দিনের এই মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত। এদিন এই মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে।



