নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চারটি থিম। দারিদ্র দূরীকরণ থেকে সামাজিক ন্যায় ও সুরক্ষা প্রদান, শিশু ও মহিলাবান্ধব থেকে সুস্বাস্থ্যসম্মত গ্রাম গঠন। আসন্ন ২০২৫-’২৬ আর্থিক বর্ষে সংশ্লিষ্ট থিমগুলিকে সামনে রেখেই গ্রামীণ উন্নয়নে ঝাঁপাবে শিলিগুড়ি। এজন্য খসড়া গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা (জিপিডিপি) প্রস্তুত করা হচ্ছে। আগামীকাল, বৃহস্পতিবার পঞ্চায়েতের সাধারণ সভায় খসড়া পরিকল্পনা পেশ হবে। তা চূড়ান্ত করার পাশাপাশি বাজেট প্রস্তুত করা হবে। প্রশাসনের আধিকারিকররা বলেন, পঞ্চায়েত দপ্তরের নির্দেশ মতো জিপিডিপি তৈরির কাজ চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তা পোর্টালে আপলোড করা হবে।
Advertisement
শিলিগুড়ি মহকুমার চারটি ব্লকের মধ্যে খড়িবাড়ি অন্যতম। এখানকার গ্রামবাসীদের কেউ চা শ্রমিক, আবার কেউ দিনমজুর। এবার এই ব্লকের অধীনে থাকা পঞ্চায়েতগুলি দারিদ্র দূরীকরণ কর্মসূচির উপর জোর দেবে। এজন্য পাড়া বৈঠক, সংসদ সভা, গ্রামসভা ও মহিলা সভা করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট থিমের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য গ্রামবাসীদের চাহিদামতো মুরগি পালন, হস্তশিল্প, নার্সারি তৈরি প্রভৃতিতে জোর দেওয়া হবে। গৃহহীনদের ঘরের ব্যবস্থা করা হবে। ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, সংশ্লিষ্ট থিম রূপায়িত করতে গ্রামবাসীদের মতামতের ভিত্তিতেই পরিকল্পনা নেওয়া হচ্ছে। এজন্য চারটি পঞ্চায়েতের বিভিন্ন স্তরে বৈঠক করা হয়েছে।
কৃষি ও চা বাগান নির্ভর ফাঁসিদেওয়া ব্লকের থিম শিশু ও মহিলাবান্ধব গ্রাম গঠন। এখানে পঞ্চায়েতের সংখ্যা সাতটি। স্থানীয় সূত্রে খবর, প্রতিটি পঞ্চায়েতেই মহিলা সভা করা হয়েছে। তাতে বিভিন্ন স্বনির্ভরগোষ্ঠীর মহিলারা হাজির হয়েছিলেন। সভাগুলিতে একগুচ্ছ প্রস্তাব পেশ হয়েছে। সেগুলির মধ্যে ব্লকের বিভিন্ন এলাকায় কমিউনিটি টয়লেট, প্রতিটি পঞ্চায়েত অফিসে শিশুকে স্তন্যপানের রুম, প্রতিটি পঞ্চায়েত ও ব্লক অফিসে চিলড্রেন কর্নার, মহিলাদের পোশাক বদলের ঘর, ক্রেশ প্রভৃতি উল্লেখযোগ্য। ফাঁসিদেওয়ার বিডিও বিপ্লব বিশ্বাস বলেন, পঞ্চায়েতের সাধারণ সভায় ওই প্রস্তাবগুলি পেশ করে চূড়ান্ত পরিকল্পনা প্রস্তুত করা হবে।
শিলিগুড়ি শহর সংলগ্ন মাটিগাড়ার থিম সুস্বাস্থ্যসম্মত গ্রাম গঠন। এখানে পঞ্চায়েতের সংখ্যা পাঁচটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামে জঞ্জাল সাফাই, নিকাশি নালা তৈরি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ব্লক ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন প্রভৃতি বিষয়ে জোর দেওয়া হবে। বিডিও বিশ্বজিৎ দাস বলেন, আগামী আর্থিক বছর রাস্তা, নিকাশির উন্নয়ন সহ বিভিন্ন ধরনের কাজকর্ম হবে। তবে সুস্বাস্থ্যসম্মত এবং মহিলাবান্ধব গ্রাম গঠনে বিশেষ নজর দেওয়া হবে। সংশ্লিষ্ট দু’টি বিষয়ে বেশকিছু প্রস্তাব গ্রামবাসীরা দিয়েছেন।
নকশালবাড়িতে পঞ্চায়েতের সংখ্যা ছ’টি। এখানকার থিম সামাজিক ন্যায় ও সুরক্ষা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীভাতা সহ বিভিন্ন প্রকল্পের সুযোগসুবিধা গ্রামবাসীদের প্রদান করাই এই থিমের প্রধান লক্ষ্য। এছাড়া স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, পঞ্চায়েত কার্যালয়ে বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য র্যাম্পের ব্যবস্থা করা, হুইল চেয়ার রাখা হবে। মহিলা সহ সর্বস্তরের গ্রামবাসীদের জীবিকার ব্যবস্থা করাও থিমের উদ্দেশ্য।