সংবাদদাতা, আলিপুরদুয়ার: দলের সংগঠন ঠেকেছে তলানিতে। বাগানগুলিতে দলের চা শ্রমিক সংগঠন বিটিডব্লুইউয়ের হাল আরও খারাপ। মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনেও দল মুখ থুবড়ে পড়েছে। তাই ছাব্বিশের নির্বাচনের আগে জেলায় ঘুরে দাঁড়াতে মরিয়া পদ্মশিবির। তার জন্য চলতি মাসে দলের বুথ কমিটি গঠনের কাজ শেষ করে চা বাগান ইস্যুতে জেলায় আন্দোলনে নামছে বিজেপি। দলের জেলা সভাপতি তথা সাংসদ মনোজ টিগ্গা বলেন, দলে গোষ্ঠীদ্বন্দ্ব নেই। সর্বসন্মতিক্রমে বুথ কমিটি গঠন হবে। বুথ কমিটি গঠনের কাজ শেষ হলেই চা শ্রমিকদের প্রতি রাজ্যের বঞ্চনার প্রতিবাদে, বন্ধ বাগান খোলা ও শ্রমিকদের বকেয়া পিএফ-এর দাবিতে আমরা আন্দোলনে নামছি। এই দাবিতে শ্রমদপ্তরের অফিস ঘেরাও করে দাবিপত্র দেওয়া হবে।
Advertisement
জেলায় বিজেপির ২৪টি সাংগঠনিক মণ্ডল ও ১৩৪৩টি বুথ কমিটি আছে। বুথ কমিটি গঠনের দায়িত্ব পাওয়া কার্যকর্তাদের নিয়ে ১৫ ও ১৬ জানুয়ারি কর্মশালা করবে বিজেপি। তারপর চলতি মাসে গেরুয়া শিবিরের বুথ কমিটি গঠনের কাজ শুরু হবে। দলে গোষ্ঠীদ্বন্দ্ব ও ভোটাভুটি এড়াতে সর্বসন্মতভাবে সহমতের ভিত্তিতে বুথ কমিটি গঠনে জোর দিয়েছে বিজেপি। যদিও বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন, ভোটাভুটি নয়। আমরা বলছি দলের বুথ কমিটি গঠনে নির্বাচন হবে।
রাজনৈতিক মহল বলছে, জেলায় বিজেপির সংগঠন এখন তলানিতে নেমেছে। জেলায় এক সময় বিজেপির সাংগঠনিক ভিত ছিল দলের চা শ্রমিক সংগঠন বিটিডব্লুইউ। চা বাগানগুলিতে বিটিডব্লুইউয়ের ইউনিটগুলিকে এখন দূরবীন দিয়ে দেখতে হয়। অধিকাংশ ইউনিট কমিটি নিষ্ক্রিয়। জেলার ৬২টি চা বাগানেই জাঁকিয়ে বসেছে তৃণমূল প্রভাবিত চা শ্রমিক সংগঠনের ইউনিট কমিটি। যার সুফল পেয়েছে উপনির্বাচনেও। জেলাজুড়ে সংগঠনের যখন এই হাল, তখন গোঁদের উপর বিষফোঁড়া হয়েছে মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনে বিজেপি প্রার্থী রাহুল লোহারের শোচনীয় পরাজয়। ফলে দলের আসন্ন বুথ কমিটি গঠন নিয়ে বিজেপির নীচুতলায় এই মুহুর্তে উন্মাদনা নেই বললেই চলে। ফলে বিজেপির আসন্ন বুথ কমিটি গঠন কতটা মসৃণ হবে তা সময়ই বলবে। এই অবস্থায় রাজনৈতিক মহল মনে করছে, জেলায় দলের সাংগঠনিক দুর্বলতা থেকে ঘুরে দাঁড়াতেই পদ্মপার্টি বুথ কমিটি গঠনের পরেই চা বাগান ইস্যুতে রাস্তায় নামার কথা ভাবছে।