নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পশ্চিম বর্ধমান জেলায় দুয়ারে সরকার কর্মসূচির ক্যাম্প থেকেই শিশুদের প্রতিবন্ধকতা যাচাই করার জন্য বসানো হল মেডিক্যাল বোর্ড। শুক্রবার আয়োজিত এই বিশেষ ক্যাম্পে একই দিন ৪৪জন শিশুর প্রতিবন্ধকতা যাচাই করা হয়। পরে তাদের প্রতিবন্ধী শংসাপত্র দেওয়া হবে। যা নিয়ে খুশি অভিভাবকরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে আসানসোলে একটি স্বেচ্ছাসেবী সংস্থার অফিসেই এদিন বিশেষ ক্যাম্পটির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস।



