Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ডায়েরিয়া আক্রান্তের  সংখ্যা বৃদ্ধি ডুমুরদহে

মঙ্গলবার বলাগড়ের ডুমুরদহের ডায়েরিয়া আক্রান্ত গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন হুগলি জেলা সদর মহকুমা শাসক। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি জেলা স্বাস্থ্যদপ্তরের শিবির ঘুরে দেখেন

ডায়েরিয়া আক্রান্তের  সংখ্যা বৃদ্ধি ডুমুরদহে
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মঙ্গলবার বলাগড়ের ডুমুরদহের ডায়েরিয়া আক্রান্ত গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন হুগলি জেলা সদর মহকুমা শাসক। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি জেলা স্বাস্থ্যদপ্তরের শিবির ঘুরে দেখেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই দাদপুর গ্রামে নতুন করে একজন ডায়েরিয়া আক্রান্তের হদিশ মিলেছে। এদিনই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন সদর মহকুমা শাসক অবশ্য কোনও মন্তব্য করতে চাননি। স্বাস্থ্যকর্তারা অবশ্য দাবি করেছেন, পরিস্থিতি উদ্বেগজনক নয়। পানীয় জল থেকেই ডায়েরিয়ার সমস্যা তৈরি হয়েছে। তাঁদের আরও দাবি, গ্রামে ডায়েরিয়া আক্রান্ত ছ’জন ইতিমধ্যেই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি থেকে দাদপুর গ্রামে ডায়েরিয়ার প্রকোপ শুরু হয়েছে। প্রথমপর্বেই প্রায় ১৬ জন আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হয়েছিলেন। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যুও হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ