Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডেপুটেশন, পাল্টা  ডেপুটেশনে বর্ধমান মেডিক্যাল সরগরম  

ডেপুটেশন, পাল্টা  ডেপুটেশনে বর্ধমান মেডিক্যাল সরগরম
 
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: অধ্যক্ষকে ডেপুটেশন ও পাল্টা ডেপুটেশনকে ঘিরে সরগরম হল বর্ধমান মেডিক্যাল কলেজ চত্বর। থ্রেট কালচারে সাসপেন্ড হওয়া অভিযুক্তদের অবিলম্বে মেডিক্যাল কলেজে ফেরানোর দাবিতে কয়েকজন পড়ুয়া মঙ্গলবার দুপুরে অধ্যক্ষকে ডেপুটেশন দেন। এনিয়ে আর জি কর কাণ্ডে আন্দোলনরত পড়ুয়ারা কার্যত ক্ষোভে ফেটে পড়েন। তাঁরাও পাল্টা অধ্যক্ষকে ডেপুটেশন দেন।
Advertisement
চিকিৎসক ছাত্র শেখ মহম্মদ সাগির বলেন, কিছু শিক্ষার্থী এখনও কলেজ ক্যাম্পাসে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য ক্রমাগত চেষ্টা করছেন। তাঁরা মিথ্যা গুজব প্রচার করছেন যে, বেশ কয়েকজন শিক্ষার্থী এমবিবিএস–২০২৫ পরীক্ষায় ফেল করেছেন। অগ্রাধিকারমূলক পরীক্ষার ভিত্তিহীন দাবি শিক্ষার্থীদের মধ্যে ভালোভাবে প্রচার করা হয়েছে। এই পদক্ষেপগুলি অন্যদের কারসাজি করা এবং ক্যাম্পাসে একটি অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করার লক্ষ্যে করা হচ্ছে। উপরন্তু, এই ব্যক্তিরা আসন্ন পরীক্ষায় গণজালিয়াতির পরিকল্পনাও করছেন এবং অন্যদের সংবেদনশীল করছেন বলে জানা গিয়েছে। আমরা চাই, এখন যেভাবে চলছে, সেভাবেই চলুক। তিনি আরও বলেন, বেশ কযেকজন ছাত্র আর জি কর কাণ্ডের পর থেকেই থ্রেট কালচারে অভিযুক্ত হয়ে কর্তৃপক্ষের নির্দেশে কলেজ ক্যাম্পাসে ঢুকতে পারছেন না। তাঁরা ক্যাম্পাসে এলে আবার কলেজের পরিবেশ নষ্ট হবে। তবে, এবিষয়ে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ মৌসুমী বন্দ্যোপাধ্যায় কিছু বলতে অস্বীকার করেন। অন্যদিকে, থ্রেট কালচারে অভিযুক্তদের পক্ষে যাঁরা সওয়াল করে কলেজের অধ্যক্ষের কাছে ডেপুটেশন দেন, তাঁরাও এদিন সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান।
Advertisement
সম্পর্কিত সংবাদ