Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

দীপিকার মা-বাবা না কী তুতো ভাইবোন! সোশ্যাল মিডিয়ায় হইচই

দীপিকার মা-বাবা না কী তুতো ভাইবোন! সোশ্যাল মিডিয়ায় হইচই
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই, ২১ নভেম্বর: অভিনেত্রী দীপিকা পাডুকোনের মা-বাবা না কী তুতো ভাইবোন। সোশ্যাল মিডিয়া এখন এই বিচিত্র খবরের জেরে উত্তাল। সম্প্রতি মা হয়েছেন রণবীর ঘরণি দীপিকা পাড়ুকোন। তাঁদের কোল আলো করে এসেছে ছোট্ট দুয়া। কিন্তু এসবের মধ্যেই একটি নতুন খবরকে ঘিরে তোলপাড় নেট মিডিয়া। জানা গিয়েছে, দীপিকার বাবা-মা অর্থাৎ প্রকাশ পাড়ুকোন এবং উজ্জ্বলা না কী তুতো ভাইবোন। এরপরই সমাজ মাধ্যমে নানা প্রশ্ন ছুঁড়ে দেন নেটিজেনরা। এটা কী আদৌ সম্ভব? কেউ কেউ আবার এটিকে ভুয়ো খবর বা গুজব বলেও দাবি করেছেন। তবে জানা যাচ্ছে, এক সাক্ষাৎকারে না কী বিখ্যাত তথা বর্ষীয়ান ব্যাডমিন্টন প্লেয়ার প্রকাশ জানিয়েছেন, যে তিনি তাঁর তুতো বোনকেই বিয়ে করেছেন। যদিও এই সাক্ষাৎকার আদৌ হয়েছিল না কী এটিও ফেক সেই বিষয়েও সন্দহ প্রকাশ করেছেন অনেকেই। তবে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে অনেকেই দাবি করেছেন, তুতো বোনকে বিয়ে করার প্রচলন আদতেই দক্ষিণ ভারতের একাংশে রয়েছে। এই সংষ্কৃতি প্রাচীন এবং দীর্ঘদিনের। তবে বর্তমানে এই বিষয়টি খুব বেশি দেখা যায় না। ফলে তুতো বোনকে বিয়ে করার বিষয়টি দক্ষিণ ভারতে একেবারেই সাধারণ ঘটনা বলেও দাবি করেছেন অনেকেই।
Advertisement
সম্পর্কিত সংবাদ