Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়ি বাড়ি গিয়ে ই- কেওয়াইসি, স্বস্তিতে এলাকার মানুষ

বার ময়নাগুড়িতে বাড়ি বাড়ি গিয়ে গ্যাস গ্রাহকদের ই-কেওয়াসি করার উদ্যোগ নিল গ্যাস ডিস্ট্রিবিউটারের দল

বাড়ি বাড়ি গিয়ে ই- কেওয়াইসি, স্বস্তিতে এলাকার মানুষ
  • ৩১ জুলাই, ২০২৬ ০৬:৩২
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: এবার ময়নাগুড়িতে বাড়ি বাড়ি গিয়ে গ্যাস গ্রাহকদের ই-কেওয়াসি করার উদ্যোগ নিল গ্যাস ডিস্ট্রিবিউটারের দল। এলাকায় এলাকায় বিভিন্ন বাড়ি ঘুরে ঘুরে গ্রাহকদের মোবাইল নম্বর যাচাই করে বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপের মাধ্যমে ই-কেওয়াইসি করা হচ্ছে।

Advertisement

যেই সমস্ত গ্রাহক এখনও পর্যন্ত ই-কেওয়াইসি সম্পূর্ণ করেননি, তাঁরা ভবিষ্যতে ডোমেস্টিক ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার পাবেন না। সেইক্ষেত্রে সরকারি ভর্তুকির সুবিধা না পেয়ে বাজারদরেই সিলিন্ডার কিনতে হতে পারে তাঁদের। বর্তমানে ১৪.২ কেজির একটি গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ৯৬৮ টাকা। ভর্তুকির সুবিধা না থাকলে সেই মূল্য আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা। এই উদ্যোগের ফলে অনেকটাই সুবিধা হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। গ্যাস ডিস্ট্রিবিউটারের এই বাড়ি বাড়ি গিয়ে ই-কেওয়াইসি করার উদ্যোগে প্রবীণ, অসুস্থ ও চলাফেরায় অক্ষম গ্রাহকরা বিশেষভাবে উপকার পাচ্ছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ