Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

‘বেতন নিয়ে ভাবতে হবে না, স্কুলে যান’, মেদিনীপুর থেকে চাকরিহারা শিক্ষকদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

চাকরিহারা শিক্ষকদের অবস্থান বিক্ষোভ আছড়ে পড়েছে এসএসসি-র সদর কার্যালয়ে। সোমবার থেকে শুরু করে মঙ্গলবার দুপুর গড়ালেও চলছে আন্দোলন।

‘বেতন নিয়ে ভাবতে হবে না, স্কুলে যান’, মেদিনীপুর থেকে চাকরিহারা শিক্ষকদের আশ্বাস মুখ্যমন্ত্রীর
  • ২২ এপ্রিল, ২০২৫ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চাকরিহারা শিক্ষকদের অবস্থান বিক্ষোভ আছড়ে পড়েছে এসএসসি-র সদর কার্যালয়ে। সোমবার থেকে শুরু করে মঙ্গলবার দুপুর গড়ালেও চলছে আন্দোলন। এরইমধ্যে তাঁদের পাশে থাকার বার্তা দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে প্রশাসনিক সভা থেকে শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ফেরার আবেদন জানালেন তিনি।

Advertisement

আজ, মঙ্গলবার মেদিনীপুর সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মেদিনীপুর কলেজ মাঠে সভা করেন। সেখানে একাধিক সরকারি সুবিধার ঘোষণা, শতাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের পর আন্দোলনরত শিক্ষকদের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শিক্ষকদের প্রতি স্কুলে ফেরার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কেন আপনারা গরমে বসে আছেন? নিশ্চিন্তে স্কুলে যান। ক্লাস করুন। বেতন নিয়ে আপনাদের ভাবতে হবে না। যারা আপনাদের উস্কানি দিচ্ছে, তারা টাকা দেবে না। সরকারই আপনাদের বেতন দেবে।” পাশাপাশি গ্রুপ সি ও ডি কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “গ্রুপ সি আর ডি যেটা বাতিল হয়েছে, আমরা সেই বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে দরকার হলে আবার রিভিউ করব। যারা চাকরি ফিরিয়ে দিয়েছে, তাদের উপর ভরসা রাখুন।”

Advertisement
সম্পর্কিত সংবাদ