Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অন্নপূর্ণা ভাণ্ডারের ফাঁদে পা দেবেন না গলসিতে রোড-শোয়ে বললেন জুন

শুক্রবার গলসি বিধানসভার বিজেপি প্রার্থী অলোককুমার মাঝির সমর্থনে প্রচারে এলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া।

অন্নপূর্ণা ভাণ্ডারের ফাঁদে পা দেবেন না গলসিতে রোড-শোয়ে বললেন জুন
  • ২৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: শুক্রবার গলসি বিধানসভার বিজেপি প্রার্থী অলোককুমার মাঝির সমর্থনে প্রচারে এলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া। প্রবল দাবদাহ উপেক্ষা করে তিনি প্রার্থী সহ দলীয় নেতা কর্মীদের সঙ্গে শোভাযাত্রা করলেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপিকে ‘জুমলা রাজা’ বলে কটাক্ষ করেন। যদিও বিজেপি নেতা রমন শর্মা বলেন, বিজেপি যা প্রতিশ্রুতি দেয় তা রাখে। ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি কি ওঁর দল পালন করতে পেরেছে? স্কুলে মাস্টার নেই, হাসপাতালে ডাক্তার নেই। ওঁদের পায়ের তলায় মাটি সরে গিয়েছে।

Advertisement

এদিন সকাল থেকেই জুন মালিয়ার প্রচার ঘিরে উৎসাহ দেখা গিয়েছিল তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে। গলসি হাইস্কুল মাঠে হেলিপ্যাড গ্রাউন্ড করা হয়েছিল। সেখানে তাঁকে দেখতে আগে থেকেই জায়গা ধরে রেখেছিলেন কর্মীরা। দুপুর সাড়ে ৩টের দিকে তাঁর হেলিকপ্টার মাঠে নামে। পরে সেখান থেকে শোভাযাত্রা শুরু হয়। এদিন গলসি বাজার থেকে চৌমাথা পর্যন্ত শোভাযাত্রায় বহু কর্মী অংশ নেন। মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিজেপিকে আক্রমণ করে জুন বলেন, অন্নপূর্ণা ভাণ্ডারের লোভ দেখাচ্ছে। কিন্তু এসব ফাঁদে পা দেবেন না। এরা সবাই জুমলারাজা। কারণ দিল্লিতে ২৫০০ টাকা দেওয়া হবে বলা হয়েছিল। কিন্তু দেড় বছর পেরিয়ে কিন্তু এক পয়সা ঢোকেনি। বিহার, উত্তরপ্রদেশের মহিলারা সোশ্যাল মিডিয়ায় এসে বলছে বাংলা যেন তাদের মত ভুল না করে। ওরা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে রয়েছে। কারণ দিদিই একমাত্র এই জুমলা রাজাদের হাত থেকে দেশকে রক্ষা করতে পারবেন। এদিন প্রার্থী অলোক বলেন, দাবদাহ উপেক্ষা করে অল্প সময়ের নোটিসে মানুষ এসেছেন। ব্যাপক সাড়া পাচ্ছি।

সম্পর্কিত সংবাদ