Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রবিবার

রং দিও না!

রং দিও না!
  • ১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দেবাশিস হাজরা

Advertisement

রং দিও না; রং দিও না
জোর ক’রে কারও গায়ে!
প্রণাম ক’রে রংটা দিও
গুরুজনের পায়ে!

আকাশ-বাতাস ভ’রিয়ে তোলো
রঙিন আবির দিয়ে!
বিনিময়ে মিষ্টি, প্রীতি
হও খুশি তা নিয়ে!

রং দিও না; রং দিও না
বেলুন গায়ে ছুড়ে—
পশু-পাখি-মানুষ যেন
কান্না না-দেয় জুড়ে!

ফাগুন-হাওয়া দোলাচ্ছে মন—
দাও কথা দাও আজকে এখন
বিভেদ ভুলে সবাই মাতি
সম্প্রীতি গান-সুরে!

Advertisement
সম্পর্কিত সংবাদ