Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দেওয়ানদিঘিতে পুলিসের উপর হামলা, ধৃত ৯  

দেওয়ানদিঘিতে পুলিসের উপর হামলা, ধৃত ৯
 
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রাস্তার উপর ডিজে বাজিয়ে বেলেল্লাপনার প্রতিবাদ করায় পুলিসের উপর হামলা করল বেশ কয়েকজন যুবক। দেওয়ানদিঘি থানার কুড়মুন গ্রামে শনিবার ওই যুবকরা পুলিসকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ছোড়ে। ইটের আঘাতে এক পুলিসকর্মী জখম হয়েছেন।
Advertisement
পুলিস জানিয়েছে, শনিবার রাতে একদল যুবক পিকনিক সেরে বাড়ি ফিরছিল। রাস্তার উপর ডিজে বাজিয়ে তারা বেলেল্লাপনা করতে থাকে। এর জেরে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা বিষয়টি দেওয়ানদিঘি থানায় জানান। কিছুক্ষণের মধ্যে পুলিসের একটি গাড়ি সেখানে এসে পৌঁছয়। পুলিস ওই যুবকদের রাস্তা থেকে সরে যেতে বলে। সেসময় তারা আচমকা পুলিসকে আক্রমণ করে। ইটের টুকরো ছোড়ায় গঙ্গাপ্রসাদ চট্টোপাধ্যায় নামে এক পুলিসকর্মী জখম হন। এরপর দেওয়ানদিঘি থানা থেকে পুলিসের বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তারা নয়জনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জোরে ডিজে বাজানো হলে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলেন, জেলার বিভিন্ন প্রান্তে এক শ্রেণির যুবকরা পিকনিকের নামে বেলেল্লাপনা করে চলছে। প্রকাশ্যে মদ্যপান, জোরে ডিজে বাজিয়ে তারা আইন ভাঙছে।
সম্পর্কিত সংবাদ