সংবাদদাতা, বর্ধমান: দেওয়ানদিঘি থানার কুড়মুনে কীটনাশক খেয়ে গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। সোমবার রাতে ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের নাম বাপি ঘোষ(৪০)। তাঁর একটি মুদি দোকান আছে। প্রাথমিকভাবে পুলিস ও পরিবারের অনুমান, মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন।
Advertisement
অন্য একটি ঘটনায় মঙ্গলকোট থানার পিণ্ডিরা গ্রামে বিষক্রিয়ায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃতার নাম রূপসোনা খাতুন(২৮)। মঙ্গলকোট থানারই লক্ষ্মীপুরে তাঁর বাপেরবাড়ি। বছর দু’য়েক অগে তাঁর বিয়ে হয়েছিল। তাঁর একটি বছর দেড়েকের ছেলেও আছে। কয়েকদিন আগে তিনি শ্বশুরবাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্ধমান হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা করে কিছু ওষুধপত্র দিয়ে তাঁকে ছেড়ে দেন। বাপেরবাড়িতে যাওয়ার পর তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। শনিবার তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর পিছনে বিষের প্রভাব রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। মৃতার বাবা শেখ খাইরুল আলম বলেন, কীভাবে মেয়ে অসুস্থ হয়ে পড়ল তা বুঝতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্ট মেলার পরই তা বোঝা যাবে।
পথ দুর্ঘটনায় মৃত্যু: মেমারি থানার পাহাড়হাটিতে মোটরভ্যান উল্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃতের নাম শিবম বাগ(৯)। কালনা থানার উপলতি গ্রামে তার বাড়ি। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে আরও কয়েকজনের সঙ্গে সে মোটরভানে চেপে পাহাড়হাটিতে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরভ্যানটি উল্টে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় বাসিন্দারা পাহাড়হাটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক শিবমকে মৃত ঘোষণা করেন।
জামালপুর থানা এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির দেওয়ালে ধাক্কা মারলে খালাসির মৃত্যু হয়েছে। মৃতের নাম মাফিকুল ইসলাম(২০)। বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ধাক্কা মারলে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।