সংবাদদাতা, বর্ধমান: দেওয়ানদিঘি থানার ক্ষেতিয়ায় ডাম্পারের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। জখম হয়েছে তার সঙ্গীও। সে বর্ধমানের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। মৃতের নাম শেখ মোবিন(১৭)। বর্ধমান থানার সরাইটিকরে তার বাড়ি। সে কৃষ্ণপুর হাইস্কুলে দশম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাইক নিয়ে বন্ধুর সঙ্গে ক্ষেতিয়ার দিকে যাচ্ছিল তারা। ক্ষেতিয়ায় একটি ডাম্পার তাদের বাইকে ধাক্কা মেরে পালায়। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক মোবিনকে মৃত ঘোষণা করেন।



