Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতের সঙ্গে বাণিজ্যিক চুক্তি নিয়ে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প

চীনের সঙ্গে শুল্ক-যুদ্ধের মাঝে ভারতকে পাশে পেতে তৎপর আমেরিকা। তাই করের বেড়ি পড়ানো নয়, নরমে-গরমে নয়াদিল্লির মন জয়ে তৎপর মার্কিন প্রশাসন। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের সঙ্গে ভালো আলোচনা চলছে। নয়াদিল্লির সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী।

ভারতের সঙ্গে বাণিজ্যিক চুক্তি নিয়ে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প
  • ১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: চীনের সঙ্গে শুল্ক-যুদ্ধের মাঝে ভারতকে পাশে পেতে তৎপর আমেরিকা। তাই করের বেড়ি পড়ানো নয়, নরমে-গরমে নয়াদিল্লির মন জয়ে তৎপর মার্কিন প্রশাসন। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের সঙ্গে ভালো আলোচনা চলছে। নয়াদিল্লির সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী। 

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট পদে ট্রাম্পের দ্বিতীয় দফার ১০০ দিন পূর্ণ হয়েছে। সেই উপলক্ষ্যে মিশিগানে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিতে যাওয়ার আগে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন সপ্তাহতিনেক আগে এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসেছিলেন। তাঁরাও চুক্তি চাইছেন। ভারত ইতিবাচকভাবেই এগচ্ছে।’ মঙ্গলবার সকালেই মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টও জানিয়েছিলেন, দুই দেশ চুক্তির দোরগোড়ায় রয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সের ভারত সফরের কথাও উল্লেখ করেন তিনি। স্কট বলেন, চুক্তির অগ্রগতি নিয়ে ভান্সের সঙ্গে মোদির ইতিবাচক আলোচনা হয়েছে বলে আমাদের আশা। খুব শীঘ্রই ভারত নিয়ে নির্দিষ্ট ঘোষণা আসতে চলেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ