Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘বিশেষ বন্ধু’ সার্জিও গোরকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করলেন ট্রাম্প

নিজের ঘনিষ্ঠকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে বেছে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন সার্জিও গোর।

‘বিশেষ বন্ধু’ সার্জিও গোরকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করলেন ট্রাম্প
  • ২৪ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নিউ ইয়র্ক: নিজের ঘনিষ্ঠকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে বেছে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন সার্জিও গোর। একইসঙ্গে  দক্ষিণ ও মধ্য এশীয় সংক্রান্ত ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবেও কাজ করবেন তিনি। বর্তমানে হোয়াইট হাউসে প্রেসিডেন্সিয়াল পার্সোনেল অফিসের ডিরেক্টর সার্জিও। 

Advertisement

২০২৩ সালের মে থেকে ভারতে মার্কিন রাষ্ট্রদূতের পদে ছিলেন এরিক গার্সেটি। গত জানুয়ারিতে তাঁর মেয়াদ শেষ হয়েছে। এবার গার্সেটির স্থলাভিষিক্ত হচ্ছেন ‘ট্রাম্প ঘনিষ্ঠ’ সার্জিও। শুল্ক যুদ্ধের জেরে বর্তমানে ভারত-আমেরিকার টানাপোড়েন চলছে। এই পরিস্থিতিতে ছায়াসঙ্গীকে ভারতে মার্কিন দূত নিয়োগে ট্রাম্পের সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।  
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘সার্জিও গোরকে ভারতে আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করলাম। দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক ইস্যুতে বিশেষ দূত হিসেবে কাজ করবেন তিনি।’ হোয়াইট হাউসের আধিকারিক হিসেবে সার্জিওর দক্ষতার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেইসঙ্গে তাঁকে ‘বিশেষ বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। এব্যাপারে তাঁর বার্তা, ‘আমার হয়ে একাধিক ঐতিহাসিক নির্বাচনী প্রচারে কাজ করেছেন সার্জিও। আমার বই প্রকাশ করেছেন। আমাদের আন্দোলনের সমর্থনে কাজ করেছেন। আম জনতাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি।’
ট্রাম্প বলেছেন,  ‘বিশ্বের সবথেকে জনবহুল ভারত ও দক্ষিণ-মধ্য এশিয়া অঞ্চল। এখানে অত্যন্ত নির্ভরযোগ্য এমন একজনকে নিযুক্ত করা প্রয়োজন যিনি আমাদের কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারবেন। আমেরিকাকে আবার মহান করে তুলবেন। সার্জিওকে অনেক শুভেচ্ছা ।’ জবাব দিতে বিন্দুমাত্র দেরি করেননি সার্জিও। হোয়াইট হাউস কর্তার উত্তর, ‘মার্কিন যুক্তরাষ্টের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি গর্বিত।
গত জুন মাসে ট্রাম্প প্রশাসনের বিশেষ দায়ত্বে থেকে ইস্তফা দেন টেসলা কর্তা এলন মাস্ক। পদত্যাগের আগে সার্জিওর সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন মার্কিন ধনকুবের। হোয়াইট হাউস কর্তাকে প্রকাশ্যে ‘সাপ’ পর্যন্ত বলেছিলেম মাস্ক। এবার সেই ব্যক্তিকেই ভারতের দায়িত্ব দিল ট্রাম্প প্রশাসন।

Advertisement
সম্পর্কিত সংবাদ