Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

৪১ দেশের তালিকা তৈরি ট্রাম্পের, আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারির ইঙ্গিত

৪১ দেশের তালিকা তৈরি ট্রাম্পের, আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারির ইঙ্গিত
  • ১৫ মার্চ, ২০২৫ ১৮:০৩
Prefer us on Google

 

Advertisement

ওয়াশিংটন, ১৫ মার্চ: আমেরিকা ভ্রমণ আর সহজ নয়। আরও একগুচ্ছ দেশের উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই সংক্রান্ত প্রাথমিক মেমো তৈরি হয়ে গিয়েছে। তাতে ৪১টি দেশের নাম আছে বলে সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে।

জানা গিয়েছে, নিষিদ্ধ দেশের তালিকায় মোট তিনটি ভাগ থাকছে। প্রথম তালিকায় থাকা ১০টি দেশের নাগরিকদের কোনও রকম ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে আছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা এবং উত্তর কোরিয়ার মতো দেশ।

নিষেধাজ্ঞার দ্বিতীয় তালিকায় রাখা হয়েছে পাঁচটি দেশকে। তার মধ্যে আছে হাইতি, লাওস, মায়ানমার ও দক্ষিণ সুদান। এই দেশগুলির ট্যুরিস্ট ভিসা ও স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আংশিক কোপ পড়ার আশঙ্কা করা হচ্ছে।

সরকারি মেমো অনুযায়ী তৃতীয় দলে ২৬টি দেশকে রেখেছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে রয়েছে পাকিস্তান, ভুটান এবং মায়ানমার। এই দেশগুলি ভবিষ্যতে নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। সংশ্লিষ্ট দেশগুলির সরকারকে নিজেদের ‘ত্রুটি সংশোধনে’র জন্য ৬০ দিন সময় দেওয়া হবে। তার মধ্যে পদক্ষেপ না করলে নেমে আসবে শাস্তির খাঁড়া। যদিও এখানে ‘ত্রুটি’ বলতে কী বোঝানো হচ্ছে, সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলা নেই খসড়ায়

গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, ভবিষ্যতে এই তালিকায় রদবদল হতে পারে। তাড়াছা মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং প্রশাসনের তরফে তালিকাটি এখনও অনুমোদিত হয়নি বলেও জানিয়েছেন তিনি

Advertisement
সম্পর্কিত সংবাদ