Bartaman Logo
২৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দাপুটে জয় বেলজিয়ামের

বেলজিয়াম নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে গ্রুপ জিতে নক-আউটে। লিয়ান্দ্রো ট্রোসার্ডের জোড়া গোলের সাথে গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহ। বিস্তারিত পড়ুন।

দাপুটে জয় বেলজিয়ামের
  • ২৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউজিল্যান্ড-১     :      বেলজিয়াম-৫
মিশর-১              :               ইরান-১
সেনেগাল-৫        :              ইরাক-০

Advertisement

ভ্যাঙ্কুভার: টানা দু’টি ড্রয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বেলজিয়ামের। গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার আশঙ্কা জেগেছিল কেভিন ডি’ব্রুইনদের। তবে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে গ্রুপ জি-এর চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে গেল ‘দ্য রেড ডেভিলস’ (৫ পয়েন্ট)। জোড়া গোলে ম্যাচের নায়ক লিয়ান্দ্রো ট্রোসার্ড। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন কেভিন ডি’ব্রুইন, রোমেলু লুকাকু ও অ্যালেক্সিস। নিউজিল্যান্ডের সান্ত্বনা গোলটি এলিজা জাস্টের। এই গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে গেল মিশর। শনিবার ইরানের বিরুদ্ধে ১-১ ড্র করেছেন মহম্মদ সালাহরা। সেই সুবাদে বেলজিয়ামের মতো তাদেরও পয়েন্ট দাঁড়াল ৫। তবে গোলপার্থক্যে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে গেলেন মো সালাহরা। আর তৃতীয় স্থানে থাকা ইরানকে নক-আউটে যাওয়ার জন্য বাকি ম্যাচগুলির ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
এদিকে, মরণ-বাঁচন ম্যাচে ইরাককে ৫-০ ব্যবধানে হারাল সেনেগাল। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে পাঁচ গোলের নজির গড়ল তারা। তবে বড়ো জয়ের পরও নক-আউটের জন্য বাকি ম্যাচগুলির দিকে তাকিয়ে থাকতে হবে সেনেগালকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ