Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আজ শুরু ঘরোয়া লিগ, ইস্ট বেঙ্গলের সামনে জর্জ

আজ শুরু ঘরোয়া লিগ, ইস্ট বেঙ্গল বনাম হোসে রামিরেজ। উদ্বোধনী ম্যাচে বড় পরীক্ষায় কোচ ব্যারেটো। বিস্তারিত পড়ুন।

আজ শুরু ঘরোয়া লিগ, ইস্ট বেঙ্গলের সামনে জর্জ
  • ১২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্ট বেঙ্গল বনাম হোসে রামিরেজ ব্যারেটো। রবিবার ঘরোয়া লিগের উদ্বোধনী ম্যাচে এটাই অদৃশ্য ক্যাচলাইন। চলতি মরশুমে জর্জ টেলিগ্রাফের কোচ ব্যারেটো। তমলুক খেলাঘরের সঙ্গে গাঁটছড়া বেঁধে লড়াকু স্কোয়াড তৈরির প্রচেষ্টায় জর্জ টেলিগ্রাফ। প্রথম ম্যাচেই কোচ ব্যারেটোর বড় পরীক্ষা।

Advertisement

ঘরোয়া লিগে গত দু’বারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। জেসিন, বিষ্ণু, তন্ময়, মনোতোষদের দিয়ে শুরুতেই গোল তুলে নিতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। এই ধরনের ম্যাচে শুরুতে লিড না পেলে চাপ বাড়ে। তাই ঝুঁকি নিতে নারাজ মশাল বাহিনী। উত্তম হাঁসদা, আকাশ হেমব্রম, মহম্মদ বিলালের মতো নতুন মুখের দিকেও নজর থাকবে। এবার লিগে একই গ্রুপে রয়েছে ইস্ট বেঙ্গল ও মোহন বাগান। এদিকে, ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে আইএফএ। উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। এদিনই ইস্ট বেঙ্গল সিনিয়রের গোলরক্ষক কোচ নিযুক্ত হলেন শুভাশিস রায়চৌধুরি।
 ইস্ট বেঙ্গল মাঠে ম্যাচ শুরু বিকেল ৪টেয়। সম্প্রচার নম্বর ১০ স্পোর্টস অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ