পরিচারিকাকে ধর্ষণ হাবড়ায়, ধৃত
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাড়িতে পরিচারিকার কাজ দেওয়ার নাম করে এক মহিলাকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল হাবড়ায়। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত প্রৌঢ় দেবকুমার সিং (৫৬)। ধৃতকে বুধবার বারাসত আদালতে তোলা হলে পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এদিকে, নির্যাতিতা বর্তমানে সাতমাসের অন্তঃসত্ত্বা বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, দেবকুমার বাড়িতে একাই থাকতেন। বাড়িতে পরিচারিকার কাজের জন্য নির্যাতিতাকে নিয়োগ করেন তিনি। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে একাধিকবার মহিলাকে ধর্ষণ করেন অভিযুক্ত। দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের জেরে মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। মঙ্গলবার হাবড়া থানায় এনিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়।

Advertisement