সংবাদদাতা, আলিপুরদুয়ার: ডলোমাইট দূষণে জেরবার স্থানীয়দের জনজীবন। যার জেরে বুধবার ২৪ ঘন্টার বনধের ডাক দিয়েছিল ভয়েস অব বীরপাড়া নামে একটি অরাজনৈতিক সংগঠন। তাদের দাবি, দলগাঁও রেল স্টেশন থেকে ডলোমাইট সাইডিং অন্যত্র সরাতে হবে।

বুধবার সকালে দেখা গেল, বনধের বেশ কিছুটা প্রভাব পড়েছে মাদারিহাটের বীরপাড়ায়। স্থানীয় সূত্রে খবর, বনধের জেরে বীরপাড়ার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাট বাজার থেকে স্কুল কলেজ অফিস-কাছারি সব বন্ধ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ২৩ বছর ধরে দলগাঁও রেল স্টেশনে ডলোমাইটের লোডিং আনলোডিংয়ের জেরে বীরপাড়ার বাতাসে বিষ ছড়াচ্ছে। বাতাসে ছড়িয়ে পড়া ডলোমাইটের গুঁড়োর কারণে চোখের অসুখ, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, যক্ষ্মা , কাশি সহ নানা ধরনের রোগ ছড়াচ্ছে। ফলে এই সাইডিং অন্যত্র সরানোর দাবি করছেন তাঁরা।