সংবাদদাতা, কাটোয়া: শনিবার সকালে কাটোয়ার খাজুরডিহি গ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে এক শিশু সহ চারজন জখম হন। তড়িঘড়ি উদ্ধার করে তাঁদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শিশুটিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কাটোয়া মহকুমা হাসপাতালেই বাকি তিনজনের চিকিৎসা চলছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়া-১ ব্লকের খাজুরডিহি গ্রামের বাসিন্দা হারাই মল্লিক বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেয়েছেন। তাই তাঁর মাটির বাড়িটি ভাঙার কাজ চলছিল। হারাই সাহেবের ছেলে শাহিরুল বাড়ি ভাঙার কাজ করছিলেন। সেসময় প্রতিবেশী এক শিশু ওই বাড়িতে আসে। আচমকা মাটির দেওয়ালটি পড়ে যাওয়ায় শিশু সহ চারজন দেওয়াল চাপা পড়ে যান। প্রতিবেশীরা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে। শাহিরুল মল্লিক বলেন, আমরা পাঁচিলের কাছেই দাঁড়িয়েছিলাম। মাটি সরে আচমকা দেওয়ালটি পড়ে যায়।



