Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দেওয়াল চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু  

দেওয়াল চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
 
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানবাজার: শনিবার পুরুলিয়ার বরাবাজার থানার সিন্দরি গ্রামে বাড়ি ভাঙতে গিয়ে দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সীতারাম সোরেন(৭৫)। তাঁর বাড়ি বরাবাজার থানার শ্মশানডি গ্রামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, সীতারামবাবু সহ কয়েকজন ওই গ্রামে একটি পুরনো বাড়ি ভাঙার কাজ করছিলেন। তখনই ঘটে দুর্ঘটনাটি। মাথায় ইট পড়ে গুরুতর জখম হন সীতারামবাবু। স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ