Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

দায়িত্ব ছাড়ছেন ডয়েসকাটে

টিম ইন্ডিয়ার সহকারী কোচের দায়িত্ব থেকে অব্যাহতি চান রায়ান টেন ডয়েসকাটে। ইংল্যান্ডে তিন ম্যাচের ওডিআই সিরিজেই সম্ভবত এই পদে শেষবার দেখা যাবে তাঁকে

দায়িত্ব ছাড়ছেন ডয়েসকাটে
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 বার্মিংহ্যাম: টিম ইন্ডিয়ার সহকারী কোচের দায়িত্ব থেকে অব্যাহতি চান রায়ান টেন ডয়েসকাটে। ইংল্যান্ডে তিন ম্যাচের ওডিআই সিরিজেই সম্ভবত এই পদে শেষবার দেখা যাবে তাঁকে। সেক্ষেত্রে ১৯ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের পর জাতীয় দলের সঙ্গে সম্পর্কচ্ছেদ ঘটবে ডয়েসকাটের। লন্ডনে থাকা পরিবারকে বেশি সময় দিতেই এই সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। নেদারল্যান্ডসের প্রাক্তন ক্রিকেটার দু’বছর আগে যুক্ত হন ভারতীয় দলের সঙ্গে। প্রাথমিকভাবে তাঁর মেয়াদ শেষ হচ্ছে ১৪ জুলাই। প্রধান কোচ গৌতম গম্ভীর অবশ্য ডয়েসকাটেকে ছাড়তে একেবারেই আগ্রহী নন। তাঁর উপর অনেকটা নির্ভরও করেন তিনি। কিন্তু জোর করে ডয়েসকাটেকে ধরে রাখতে তিনিও চাইছেন না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ