Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডিওয়াইএফের সম্মেলন

ডিওয়াইএফের সম্মেলন
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: চোপড়ার চা বাগান রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা সহ একাধিক দাবিকে সামনে রেখে বাম যুব সংগঠনের লোকাল সম্মেলন হল শনিবার। চোপড়ার হাপতিয়াগছে হল ডিওয়াইএফের চোপড়া উত্তর লোকাল কমিটির ১৯ তম সম্মেলন। ত্রিবার্ষিক এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি ও সম্পাদক সামি খান ও ইন্দ্রজিৎ বর্মন, সিটু নেতা কার্তিল শীল, কৃষক নেতা আফজল হোসেন।
Advertisement
চোপড়া ব্লকের উত্তর প্রান্তের চারটি অঞ্চলের মোট ৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন এই সম্মেলনে। সম্মেলন শেষে ১৯ জনের নতুন লোকাল কমিটি গঠিত হয়। সম্পাদক ও সভাপতি পদে নতুন মুখ নিয়ে আসা হয়েছে। সম্পাদক হয়েছেন মহম্মদ মোস্তফা ওরফে মান্নান। সভাপতি হয়েছেন ষষ্ঠীচরণ দাস। সংগঠনের জেলা সভাপতি জানান, সংগঠনকে মজবুত করতে জেলাজুড়ে শুরু হয়েছে সংগঠন গোছানোর কাজ। ব্লকে ব্লকে লোকাল সম্মেলন শেষ হলে জেলা সম্মেলন হবে।
সম্পর্কিত সংবাদ