Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাট হাসপাতালের ভিতরে ঘুরে বেড়াচ্ছে কুকুর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বালুরঘাট জেলা হাসপাতালে কুকুরের অবাধ বিচরণ! হাসপাতালের পুরনো তিনতলা ভবনের যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে কুকুর। এরকম একটি ভিডিও ভাইরাল হওয়ায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে (যদিও ভিডিও’র সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’)।

বালুরঘাট হাসপাতালের ভিতরে ঘুরে বেড়াচ্ছে কুকুর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট জেলা হাসপাতালে কুকুরের অবাধ বিচরণ! হাসপাতালের পুরনো তিনতলা ভবনের যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে কুকুর। এরকম একটি ভিডিও ভাইরাল হওয়ায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে (যদিও ভিডিও’র সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’)। দিনের বেলা কী করে হাসপাতালের ভিতরে বিভিন্ন ওয়ার্ডে কুকুর ঢুকে পড়ছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। কিছুদিন আগে জেলা হাসপাতালে সংক্রমণের কারণে আট প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিল। হাসপাতালের ভিতরে যত্রতত্র কুকুর ঘুরে বেড়ানোয় ফের সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। হাসপাতালের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলেছে বিজেপি। যদিও হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগের সাফাই, হাসপাতালের ভিতরে কুকুর ঢুকতে পারে না। কোনওভাবে হয়তো শনিবার ঢুকে পড়েছে। নিরাপত্তারক্ষীদের আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছি।

Advertisement

রোগীর আত্মীয় সাধন কর্মকারের প্রশ্ন, হাসপাতালের নিরাপত্তা কোথায়?   হাসপাতালে উপরতলায় কুকুর ঘুরে বেড়াচ্ছে। হাসপাতালের কর্মীদের আরও সতর্ক থাকা দরকার।
হাসপাতালের এই অবস্থা দেখে সরব হয়েছেন বিজেপি নেতা বাবুসোনা অধিকারী। তিনি বলেন, কয়েকদিন আগেই সংক্রমণে আটজন অসুস্থ হয়ে পড়েছিল। এরপর হাসপাতালের ভিতরে কুকুর ঘুরে বেড়াচ্ছে। এনিয়ে উদাসীন হাসপাতাল কর্তৃপক্ষ।
বালুরঘাট জেলা হাসপাতালে পুরনো তিনতলা ভবনে ঢোকার অনেক পথ রয়েছে। অভিযোগ, মাঝেমধ্যে পিছনের র‍্যাম্প দিয়ে কুকুর ঢুকে পড়ে ভিতরে। এদিন হাসপাতালের ভিতরে কয়েকটি কুকুর ঢুকে পড়ে। কুকুরগুলি হাসপাতালের তিনতলা এবং দোতলায় ঘুরে বেড়ায়।  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ