Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অশোকনগরে শিশুর বস্তাবন্দি মৃতদেহ নিয়ে কুকুরের টানাটানি

রবিবার অশোকনগর শহরে সদ্যোজাত এক পুত্রসন্তানের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা দেখেন, কুকুর একটি বস্তা নিয়ে টানাটানি করছে।

অশোকনগরে শিশুর বস্তাবন্দি মৃতদেহ নিয়ে কুকুরের টানাটানি
  • ১৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রবিবার অশোকনগর শহরে সদ্যোজাত এক পুত্রসন্তানের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা দেখেন, কুকুর একটি বস্তা নিয়ে টানাটানি করছে। তাঁরা লক্ষ্য করেন, সেখানে রয়েছে এক সদ্যোজাত শিশুর মৃতদেহ। এরপরই খবর দেওয়া হয় অশোকনগর থানায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে অশোকনগর হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। চিকিৎসকদের অনুমান, জন্মের পরেই সদ্যোজাত ওই শিশুর মৃত্যু হয়েছিল।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অশোকনগর শহরের ১০ নম্বর ওয়ার্ড খুবই জনবহুল। পুলিশ অনুমান করছে, গভীর রাত বা ভোরের দিকে শিশুটিকে ফেলে রেখে যাওয়া হতে পারে। আশপাশ থেকে প্রাথমিক নমুনা সংগ্রহ করছে পুলিশ। পাশাপাশি নিকটবর্তী বাড়ি ও দোকানের সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করছে। শিশুটিকে কোনও হাসপাতাল বা বাড়িতে জন্ম দেওয়া হয়েছিল কি না, কিংবা জন্মের পর পরই ফেলে দেওয়া হয়েছে কি না, সেসব খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এজন্য এলাকার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে যোগাযোগ শুরু করেছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। স্থানীয় এক বাসিন্দা বলেন, এই ঘটনা দেখে সত্যিই অবাক লাগছে। এটা নিশ্চয় শিশুটির বাবা-মা করেছেন। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ