Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃতীয় লিঙ্গের ভোটারদের বাড়ি গিয়ে নথি যাচাই

তৃতীয় লিঙ্গের ভোটারদের নথি যাচাই করতে সরাসরি তাঁদের বাড়িতেই পৌঁছলেন জেলা প্রশাসনের আধিকারিকরা।

তৃতীয় লিঙ্গের ভোটারদের বাড়ি গিয়ে নথি যাচাই
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: তৃতীয় লিঙ্গের ভোটারদের নথি যাচাই করতে সরাসরি তাঁদের বাড়িতেই পৌঁছলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। স্পর্শকাতর তালিকায় থাকা এই ভোটারদের বাড়িতে রবিবার পৌঁছন রায়গঞ্জের মহকুমাশাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রায়গঞ্জের বিডিও কামালউদ্দিন আহমেদ ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

Advertisement

সংশ্লিষ্ট এলাকার ১০৪ ও ১১৩ নম্বর বুথের অন্তর্গত মোট ১৫ জন তৃতীয় লিঙ্গের ভোটারের নথিপত্র খতিয়ে দেখেন সরকারি আধিকারিকরা। এদিকে প্রশাসনের আধিকারিকদের বাড়িতে পৌঁছে যাওয়া নিয়ে বেজায় খুশি এই ভোটাররাও। তৃতীয় লিঙ্গের এক ভোটার বলেন, বাড়িতে এসে আমাদের নথি যাচাই করেন আধিকারিকরা। আমাদের সমস্যার কথা সরাসরি জানাতে পারলাম। কমিশন আমাদের কথা পৃথকভাবে ভেবেছে, এটা আমাদের কাছে বাড়তি পাওনা। মহকুমাশাসক বলেন, কমিশনের গাইডলাইনে স্পর্শকাতর গোষ্ঠীর মানুষের বাড়িতে গিয়ে কথা বলে ভোটার তালিকা সংক্রান্ত সমস্যার সমাধান করতে বলা হয়েছে। সেইমতোই আমরা কাজ করছি। কয়েকজন তৃতীয় লিঙ্গের ভোটার ‘আন-ম্যাপ’ ক্যাটাগরিতে পড়ে রয়েছেন। যদিও তাঁরা এসআইআর শুনানিতে অংশগ্রহণ করেছিলেন, তবে নথিপত্র সংক্রান্ত কিছু সমস্যা ছিল। বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখে আমি তাঁদের ব্যাপারে জেলাশাসকের কাছে যথাসময়ে রিপোর্ট দেব। সেই মতো পরবর্তীতে ব্যবস্থা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ